জয়পুরহাট    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে সিরাপসহ ভারতীয় ট্যাবলেট জব্দ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৮৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯০০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন মনিপুর, বিরামপুর ও তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হবে। 

মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে সিরাপসহ ভারতীয় ট্যাবলেট জব্দ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৮৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯০০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন মনিপুর, বিরামপুর ও তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হবে। 

মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত