জয়পুরহাট    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিভিন্ন বিষয়ে আলোচনা

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি- প্রতিনিধি

জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে মার্কিন দূতাবাসের একটি কূটনৈতিক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও দ্বি-পাক্ষিক মতবিনিময় বৈঠকে অংশ নিয়েছেন।  

​মঙ্গলবার বিকালে জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অফিসার চালর্স বেসনার্ড  এবং অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট ইকবাল মাহমুদকে স্বাগত জানানো হয়।  

​পরবর্তীতে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সাথে এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জয়পুরহাট জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা, উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট (বিশেষ করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

​এছাড়া জয়পুরহাট একটি সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা দিক বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়।  

​বৈঠকে মার্কিন প্রতিনিধিদল জয়পুরহাটের সীমান্ত ব্যবস্থাপনা, তরুণ সমাজের উন্নয়ন ও কল্যাণ এবং স্থানীয় আর্থ-সামাজিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।  

​এ সময় অন্যান্যের মধ্যে জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে মার্কিন দূতাবাসের একটি কূটনৈতিক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও দ্বি-পাক্ষিক মতবিনিময় বৈঠকে অংশ নিয়েছেন।  

​মঙ্গলবার বিকালে জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অফিসার চালর্স বেসনার্ড  এবং অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট ইকবাল মাহমুদকে স্বাগত জানানো হয়।  

​পরবর্তীতে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সাথে এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জয়পুরহাট জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা, উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট (বিশেষ করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

​এছাড়া জয়পুরহাট একটি সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা দিক বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়।  

​বৈঠকে মার্কিন প্রতিনিধিদল জয়পুরহাটের সীমান্ত ব্যবস্থাপনা, তরুণ সমাজের উন্নয়ন ও কল্যাণ এবং স্থানীয় আর্থ-সামাজিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।  

​এ সময় অন্যান্যের মধ্যে জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত