জয়পুরহাট    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিল গেটস বলেছেন

এআইয়ের দ্রুত বিকাশে আগামী দুই দশক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে

ছবি- সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআইয়ের প্রভাবে কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে, বদলে যাবে মানুষের জীবনযাত্রাও।

বৃহস্পতিবার প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী বিল গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে একদল মানুষ লাভবান হবেন, অন্যদিকে কেউ কেউ ক্ষতির মুখে পড়বেন। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমাজকে দীর্ঘ সময় ধরে অস্থিরতা মোকাবিলা করতে হতে পারে।

গেটসের ধারণা, এই রূপান্তরকাল প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে। তবে এটিকে নিশ্চিত পূর্বাভাস হিসেবে দেখছেন না তিনি। তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতি এবং এর বিকাশের গতি নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার ওপর এই সময়কাল নির্ভর করবে।

তিনি বলেন, এআই ও মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রের মাধ্যমে বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এমনকি অস্ত্রোপচারের মতো কাজও করা সম্ভব হবে। এতে পণ্য ও সেবার ঘাটতি কমে আসতে পারে। তবে শিশুর যত্ন নেওয়া, রান্না, শিল্পচর্চা ও খেলাধুলার মতো কিছু কাজ মানুষ নিজেরাই করতে আগ্রহী থাকবে বলে মনে করেন তিনি।

স্বাস্থ্যসেবা ও কৃষিতে এআইয়ের সম্ভাব্য সুফলের কথা তুলে ধরে গেটস বলেন, এই প্রযুক্তির দ্রুত বিকাশ মোকাবিলায় সরকার ও সমাজ এখনো যথেষ্ট প্রস্তুত নয়। সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি প্রতিরোধে সরকারি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এআইয়ের ঝুঁকি মোকাবিলার দায়িত্ব কেবল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ছেড়ে দেওয়া যায় না।
গেটস সতর্ক করে বলেন, সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও এআইয়ের বিকাশ মানব ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন ও অস্থিরতার সময় তৈরি করতে পারে। তবে এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো মানুষের হাতেই রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এআইয়ের দ্রুত বিকাশে আগামী দুই দশক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত