জয়পুরহাটের পাঁচবিবিতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ, দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন জয়পুরহাট-১ আসনের এমপি ডাঃ ফজলুর রহমান সাঈদ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ২০ জন উপকারভোগীদের হাতে ২ হাজার টাকা হরে নগদ অর্থ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার,পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।।
এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, আমার এক আসনে ঐচ্ছিক তহবিল থেকে যৎ সামান্য হলেও দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি।পর্যায়ক্রমে আরো প্রদান করা হবে।
উপকারভোগীরা জানান, আমরা এই অনুদান পেয়ে অনেক খুশি। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন