পাবনার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছে।
নিহতরা হলেন,পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) এবং একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৪০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের ব্যবসায়িক অফিসে রিপন হোসেন ও সালাম বসে ছিলেন।
এ সময় ৫-৭ জনের একদল দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ দুজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, “৫-৭ জনের একদল দুর্বৃত্ত গুলি করতে করতে সালামের অফিসে ঢুকে পরে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে,হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন