ভোলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার কাছারী রোডের মিঝি বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. পাভেল (২৫) ও মোসা. নুর জাহান (৫২)।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে পাভেলের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে নুর জাহানের সংশ্লিষ্টতার কথা জানায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন