জয়পুরহাট    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিজিবির অভিযানে

পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ভারতীয় ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক

ছবি : প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় উন্নত মানের মোবাইল ডিসপ্লে ও গাঁজা উদ্ধার করেছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের অধীনে পাটগ্রাম উপজেলার  পঁয়ষট্টিবাড়ী বিওপি ৩০ অক্টোবর রাতে বিজিবি  টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪৬৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে। 

এছাড়াও ভোরে হাতীবান্ধা উপজেলার   সিংগীমারী বিওপি'র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৫০ বোতল ভারতীয় মদ আটক করে। 

আটককৃত মালামালের আনুমানিক মূল্য- ২৮,৯৪,৫০০/- (আঠাশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত) টাকা। 

লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। 

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায়  তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ভারতীয় ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় উন্নত মানের মোবাইল ডিসপ্লে ও গাঁজা উদ্ধার করেছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের অধীনে পাটগ্রাম উপজেলার  পঁয়ষট্টিবাড়ী বিওপি ৩০ অক্টোবর রাতে বিজিবি  টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪৬৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে। 

এছাড়াও ভোরে হাতীবান্ধা উপজেলার   সিংগীমারী বিওপি'র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৫০ বোতল ভারতীয় মদ আটক করে। 

আটককৃত মালামালের আনুমানিক মূল্য- ২৮,৯৪,৫০০/- (আঠাশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত) টাকা। 

লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। 

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায়  তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত