শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টার দিকে বগুড়ার কাহালুতে নিজ বসতঘরের শয়নকক্ষে তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবু হানিফ (২২) নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামে এ ঘটনা ঘটে। নি*হ*ত আবু হানিফ ওই গ্রামের আব্দুল গোফফারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হানিফের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর তার মা মোছাঃ হামিদা বেগম আব্দুল কাদের নামের এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়।
এরপর আবু হানিফকে সঙ্গে নিয়ে তিনি দ্বিতীয় স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান পরিবারের সদস্যরা।
পরদিন শুক্রবার ভোর ৬টার দিকে আবু হানিফের ১২ বছর বয়সী সৎবোন মোছাঃ কারিমা খাতুন শয়নকক্ষে তার সৎ ভাইকে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে রশি কেটে নিচে নামিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন । এবং মৃত্যুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন