নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক শিশু হাসিফ রহমান গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, ১ নভেম্বর রাতের কোনো একসময় সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শিশু হাসিফ রহমানকে আটক করে বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ জানান, লোকমুখে শিশুটিকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পান্নাপুর বিএসএফ ক্যাম্পে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন