জয়পুরহাট    রোববার, ০১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার সহ যুব উদ্যোক্তাগণ। 

আলোচনা শেষে ৬জন যুব উদ্যোক্তাদের মাঝে সাড়ে ৪ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০১ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার সহ যুব উদ্যোক্তাগণ। 

আলোচনা শেষে ৬জন যুব উদ্যোক্তাদের মাঝে সাড়ে ৪ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত