জয়পুরহাট    রোববার, ০১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছবি : প্রতিনিধি

নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় পোরশা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয় যুব দিবসের তাৎপর্য, যুবসমাজের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মমুখী উদ্যোগের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০১ নভেম্বর ২০২৬

পোরশায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় পোরশা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয় যুব দিবসের তাৎপর্য, যুবসমাজের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মমুখী উদ্যোগের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত