জয়পুরহাট    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

৬০ লাখ টাকা লেনদেন

ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় এক যুবক গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি কেনাবেচা ও ৬০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ওসমানপুর ছয়ঘটি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়া। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ওই এলাকার ইউনুস আলীর ছেলে।

মামলার বাদী রিফাত কবির চৌধুরী উপজেলার ৩ নম্বর ইউনিয়নের কাশিয়াতলা শীতল গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি কেনার জন্য উজ্জ্বল মিয়া ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন। এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা বকেয়া রাখেন। 

পরে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে আরও ৪৮ লাখ টাকা লেনদেন হয়। সব মিলিয়ে ৬০ লাখ টাকা পাওনার বিষয়টি স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্বীকার করেন উজ্জ্বল মিয়া। এ সময় ৭ লাখ টাকা পরিশোধ করে বাকি ৫৩ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেন। এ বিষয়ে ৯টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামাও সম্পাদন করা হয়।

বাদীর অভিযোগ, পরবর্তী সময়ে উজ্জ্বল মিয়া তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে একপর্যায়ে ৫ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ১ নম্বর মামলা হয়েছে। মামলাটি ৩ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় এক যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি কেনাবেচা ও ৬০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ওসমানপুর ছয়ঘটি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়া। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ওই এলাকার ইউনুস আলীর ছেলে।

মামলার বাদী রিফাত কবির চৌধুরী উপজেলার ৩ নম্বর ইউনিয়নের কাশিয়াতলা শীতল গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি কেনার জন্য উজ্জ্বল মিয়া ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন। এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা বকেয়া রাখেন। 

পরে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে আরও ৪৮ লাখ টাকা লেনদেন হয়। সব মিলিয়ে ৬০ লাখ টাকা পাওনার বিষয়টি স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্বীকার করেন উজ্জ্বল মিয়া। এ সময় ৭ লাখ টাকা পরিশোধ করে বাকি ৫৩ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেন। এ বিষয়ে ৯টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামাও সম্পাদন করা হয়।

বাদীর অভিযোগ, পরবর্তী সময়ে উজ্জ্বল মিয়া তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে একপর্যায়ে ৫ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ১ নম্বর মামলা হয়েছে। মামলাটি ৩ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত