জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আকরামুজ্জামান

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ঘোড়াঘাটে সংবর্ধনা

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটের মেধাবী শিক্ষার্থী মো. আকরামুজ্জামান (১০) আল-হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দেশের ৬৪ জেলার শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এ প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জনের গৌরব বয়ে আনে সে। তার এ সাফল্যে ঘোড়াঘাটে আনন্দের সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) ঢাকার সাভারে অবস্থিত আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ‘হুসনে সওত’ গ্রুপে বিচারকদের রায়ে আকরামুজ্জামানকে দ্বিতীয় ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শায়েখ নাজমুল হাসান, শায়েখ ইলিয়াস লাহোরীসহ বিশিষ্ট আলেমরা।

প্রতিযোগিতা শেষে সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আকরামুজ্জামান ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে উপজেলার মধ্যম মাগুরা শ্রীহরি বিহরী এলাকায় অবস্থিত আল-জামিয়াহ আত-ত্বাইয়িবাহ মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করছেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর জিল্লুর রহমান, সহকারী পরিচালক আব্দুর রহমান, সভাপতি আলহাজ আলিমুদ্দিন, অধ্যক্ষ শায়েখ মাহফুজ বিন আবুল কাশেম, হাফেজ ক্বারী মঞ্জুরুল ইসলাম এবং আত-ত্বাইয়িবাহ হজ ও ওমরা কাফেলার পরিচালক শায়খ আফফান উল্লা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে আকরামুজ্জামান শুধু নিজের প্রতিষ্ঠান নয়, ঘোড়াঘাট তথা দিনাজপুর জেলার জন্য গৌরব বয়ে এনেছে। তার এ সাফল্য অন্য শিক্ষার্থীদের পবিত্র কুরআন মুখস্থ ও শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ঘোড়াঘাটে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত