জামালপুরের মাদারগঞ্জের একটি ইসলামী জলসার ভিডিও কাণ্ডের বিতর্কিত বিএনপির নেত্রীর মঞ্চে বাসা নিয়ে সারা উপজেলাজুড়ে চলছে সমালোচনা।
শুক্রবার (৩০ অক্টোবর) এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ভাইরাল হয়ে পড়েছে। বিতর্কিত ঐ নেত্রী হলেন জাতীয়তাবাদী মহিলা দলের মাদারগঞ্জের বহিস্কৃত নেত্রী সুলতানা আক্তার নিশু।
জানা যায়,বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলেমাবাদ সরকার বাড়ি জামে মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত একটি ইসলামী জলসার (ওয়াজ মাহফিল) আয়োজন করা হয়।
এই মঞ্চে ইসলামী বক্তা ও এলাকার মসজিদ ও মাদ্রাসার কমিটির লোকদের পাশে বিএনপির নেত্রী সুলতানা আক্তার নিশু বসে আলোচনা শুনছেন, এমন একটি ছবি তার ফেসবুক থেকে পোস্ট করার পরপরই তার ছবিটি ভাইরাল হয়ে পড়ে।
এ সময় ঐ জলসার আগত লোকজনের মধ্যে সমালোচনা ও প্রতিক্রিয়া শুরু হলে কিছুক্ষণ পরেই সে মঞ্চ ত্যাগ করে।
একাধিক এলাকাবাসী জানান, এই প্রথম মাদারগঞ্জে কোন ইসলামী জলসায় মহিলার মঞ্চে বসা ছিলো এই প্রথম। সেই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়।
এ বিষয়ে ইসলামি জলসার আয়োজক কমিটির ঐ মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম জানান, এই মহিলা নেত্রী ( সুলতানা আক্তার নিশুতি)কে কোন অতিথি করা হয়নি। সে এলাকার ধর্মসভা উপলক্ষে গিয়ে মঞ্চে উঠে ফটোসেশন করেছে। উদ্দেশ্য ছিল বিতর্কিত হয়ে ভাইরাল হওয়া। চিঠি ও পোস্টারে কোথাও তার নাম নেই৷
অভিযুক্ত সুলতানা আক্তার নিশু র সাথে যোগাযোগ করা হলে কোন কথা বলেনি।
উল্লেখ্য, মাদারগঞ্জের উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতির তামিম আহমেদ সবুজ ও উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা আক্তার নিশুর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৫ জুলাই উপজেলা বিএনপির তাকে দলের থেকে বহিষ্কার করে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন