জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিক্ষে ক্লাস নিলেন ইউএনও

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি- জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্হিত বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ।

৪ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে হঠাৎ করেই তিনি বিদ্যালয়ে উপস্হিত হয়ে একে একে  সব শ্রেণী কক্ষের শিশুদের সাথে কথা বলেন । ছাত্র ছাত্রীদের সাথে কথা বলার এক পর্যায়ে  তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের পাঠদান করেন। 

তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মূখরিত হয়। এসময়  তিনি সকল শিক্ষকগণকে আন্তরিকতা ও যত্ন সহকারে  শিক্ষার্থীদের পাঠদান করার  পরামর্শ দেন ।  

প্রতিষ্ঠার পর এই স্কুলটি প্রাথমিক শিক্ষায় বাতিঘর হলেও বিভিন্ন কারনে বর্তমান বিদ্যালয়টি আগের অবস্থা থেকে  অনেকটা পিছিয়ে পড়েছে । এসব সমস্যা থেকে উত্তণের জন্য তিনি শিক্ষক ও তাৎক্ষণিক ভাবে উপস্হিত পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও অভিভাবকদের সাথে কথা বলেন । 

তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণকে নিয়মিত পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, শরীরচর্চা ও  সাংস্কৃতিক বিষয়ে হাতে কলমে শিক্ষা প্রদান কার্যক্রম গ্রহন করার  জন্য পরামর্শ দেন ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিক্ষে ক্লাস নিলেন ইউএনও

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি- জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্হিত বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ।

৪ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে হঠাৎ করেই তিনি বিদ্যালয়ে উপস্হিত হয়ে একে একে  সব শ্রেণী কক্ষের শিশুদের সাথে কথা বলেন । ছাত্র ছাত্রীদের সাথে কথা বলার এক পর্যায়ে  তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের পাঠদান করেন। 

তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মূখরিত হয়। এসময়  তিনি সকল শিক্ষকগণকে আন্তরিকতা ও যত্ন সহকারে  শিক্ষার্থীদের পাঠদান করার  পরামর্শ দেন ।  

প্রতিষ্ঠার পর এই স্কুলটি প্রাথমিক শিক্ষায় বাতিঘর হলেও বিভিন্ন কারনে বর্তমান বিদ্যালয়টি আগের অবস্থা থেকে  অনেকটা পিছিয়ে পড়েছে । এসব সমস্যা থেকে উত্তণের জন্য তিনি শিক্ষক ও তাৎক্ষণিক ভাবে উপস্হিত পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও অভিভাবকদের সাথে কথা বলেন । 

তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণকে নিয়মিত পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, শরীরচর্চা ও  সাংস্কৃতিক বিষয়ে হাতে কলমে শিক্ষা প্রদান কার্যক্রম গ্রহন করার  জন্য পরামর্শ দেন ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত