জয়পুরহাট    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে চোরা-চালানি পণ্য জব্দ

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন মাদরা, চান্দুরিয়া ও তলুইগাছা বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১০ আরবি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন ও মাউথ স্পিকার জব্দ করে।

এ ছাড়া চান্দুরিয়া বিওপির দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ৪-৬ আরবি থেকে প্রায় ১০০ গজ ভেতরে মন্দির এলাকায় ১০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স সিরাপ এবং তলুইগাছা বিওপির দল সীমান্ত পিলার ১২/৬ থেকে প্রায় ২০০ গজ ভেতরে শালবাগান এলাকায় ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।

তিনটি অভিযানে জব্দ করা মালামালের মোট বাজারমূল্য ৬ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে চোরা-চালানি পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন মাদরা, চান্দুরিয়া ও তলুইগাছা বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১০ আরবি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন ও মাউথ স্পিকার জব্দ করে।

এ ছাড়া চান্দুরিয়া বিওপির দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ৪-৬ আরবি থেকে প্রায় ১০০ গজ ভেতরে মন্দির এলাকায় ১০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স সিরাপ এবং তলুইগাছা বিওপির দল সীমান্ত পিলার ১২/৬ থেকে প্রায় ২০০ গজ ভেতরে শালবাগান এলাকায় ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।

তিনটি অভিযানে জব্দ করা মালামালের মোট বাজারমূল্য ৬ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত