জয়পুরহাট    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি- প্রতিনিধি

নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর শনিবার বেলা ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা ইনচার্জ জিয়াউর রহমান এবংউপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, সহ-সভাপতি মোতার হোসেন শাহ, যুবদলের ইকবাল হাসান শাহ, রাকিব, জব্বার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনা দেশাত্মবোধক গান উপস্থাপন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর শনিবার বেলা ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা ইনচার্জ জিয়াউর রহমান এবংউপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, সহ-সভাপতি মোতার হোসেন শাহ, যুবদলের ইকবাল হাসান শাহ, রাকিব, জব্বার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনা দেশাত্মবোধক গান উপস্থাপন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত