সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ শাখরা বিওপির টহল দল পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও হেরোইন তৈরির রাসায়নিক কাঁচামাল জব্দ করেছে। খুলনা বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার পর জব্দকৃত পদার্থগুলোর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার শাখরা ব্রিজের পাশের বাঁশবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বোতল ভারতীয় ‘MARTINI DRUGS (200 mL)’ জব্দ করা হয়, যা হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। জব্দকৃত এই ৫ বোতল কাঁচামালের বাজারমূল্য ৯৭ লক্ষ ৫০ হাজার টাকা (প্রতি বোতল ১৯,৫০,০০০ টাকা)।
দুই দিন পর ৫ নভেম্বর শাখরা বিওপির কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লক্ষ ৩২ হাজার টাকা (প্রতি কেজি ২০,০০,০০০ টাকা)।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র অধিনায়ক, লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, দুই দিনের এই ধারাবাহিক সফল অভিযানে সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মাদক ও কাঁচামাল আটক করতে সক্ষম হয় ১৭ বিজিবি।
পরবর্তীতে জব্দকৃত আলামতসমূহ খুলনা বিশ্ববিদ্যালয় ল্যাবে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে এগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন