রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মীর আশরাফ আলী, পিপিএম। শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম নবাগত ডিআইজি মীর আশরাফ আলীর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
এর আগে নবাগত ডিআইজি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন। এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্ব গ্রহণের পর রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবাগত ডিআইজিকে স্বাগত জানানো হয়।
এ সময় রেঞ্জের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন