"করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫৫'তম জাতীয় সমবায় দিবস-২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার সুফিয়া নার্গিস।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান।
সমবায় দিবসের সভায় বক্তব্যে অতিথিগণ বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম।
সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আঃ হান্নান চৌধুরী জেলা জামায়াত ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পল্লী উন্নয়ন সমবায় সমিতি সভাপতি প্রভাষক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
শেষে বিভিন্ন সমিতির অর্ধশতাধিক সদস্যর মাঝে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন