“করবো সময়াব,গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে যথাযথ মর্যাদায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে সভাপতি বলেন, “দেশের প্রান্তিক থেকে শুরু করে বড় বড় পর্যায়ে সমস্যা সমাধান ও গুরুত্বপূর্ণ কাজে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে, দুই শতকেরও বেশি সময় ধরে সমবায় কাজ করে চলেছে।
যে কাজ একার পক্ষে করা অসম্ভব, তা সমবায় সমিতির মাধ্যমে সহজেই সমাধান করা যায়। সমবায়ের যেকোনো সমস্যা বা কাজে আমার (ইউএনওর) দরজা উন্মুক্ত রয়েছে।”
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,উপজেলা সমবায় কর্মকর্তা এসএম নিজাম উদ্দিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো কামরুল হাসান সাগর,জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,
সমাজ সেবা কর্মকর্তা মো.সোহেল রানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেন মীর,উপজেলা কৃষি সম্প্রসারণের বিদ্যুৎ চালিত সেচ পাম্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.মোফাজ্জল হোসেন,মৃৎশিল্পী সমবায়সমিতি লিমিটেডের সহসভাপতি নিপেন চন্দ্র পাল,বীর মুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান, আফিল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন