হবিগঞ্জের লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা।
এতে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কে এম সাহেদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাহেদুল ইসলাম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডিজিএম সুমন সাহা,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ মিয়া এবং সমবায় সমিতির পক্ষ থেকে নোমান তালুকদার।
বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন