নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে প্রথমে উপজেলার নেপালপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে মোঃ দেলোয়ার (৪১) নামে এক ব্যক্তিকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ আঃ ছাত্তারের ছেলে।
অপরদিকে, একই রাতে পৃথক অভিযানে বাদ জামগ্রাম গ্রামের নিজ বসতবাড়ির সামনে থেকে মোঃ সাইদুল ইসলাম (৪৫) নামে আরেক ব্যক্তিকে ১৩ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের ছবির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন