জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভোলায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালন

ছবি : প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ, ভোলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, ভোলার প্রশাসক জনাব গোলাম নবী আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল্লাহ কাওছার।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য, বাংলাদেশের জাতীয় জীবনে দিবসটির প্রাসঙ্গিকতা ও অপরিহার্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এ সময় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা, দেশপ্রেম, নেতৃত্ব, কর্মময় জীবন ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলার উদ্যোগে গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসন, ভোলা ও ভোলা পৌরসভার মধ্যে একটি প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দিবসের প্রতিটি আয়োজন আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভোলায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ, ভোলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, ভোলার প্রশাসক জনাব গোলাম নবী আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল্লাহ কাওছার।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য, বাংলাদেশের জাতীয় জীবনে দিবসটির প্রাসঙ্গিকতা ও অপরিহার্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এ সময় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা, দেশপ্রেম, নেতৃত্ব, কর্মময় জীবন ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলার উদ্যোগে গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসন, ভোলা ও ভোলা পৌরসভার মধ্যে একটি প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দিবসের প্রতিটি আয়োজন আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত