জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিজিবির পুরস্কার বিতরণ

ছবি : প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে।

এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিজিবির পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে।

এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত