জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আমি বাঁচতে চাই,চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী

ছবি- প্রতিনিধি

দীর্ঘদিন অন্যের অসহায়ত্বের খবর তুলে ধরেছেন। আজ নিজের জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছেন সাংবাদিক ইসাহাক আলী।
গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। 

কিন্তু জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জটিলতায় আটকে আছে তার চিকিৎসার প্রস্তুতি। একদিকে অবনতিশীল শারীরিক অবস্থা, অন্যদিকে কাগজপত্রের দীর্ঘ প্রক্রিয়া, সব মিলিয়ে দিশেহারা তিনি।

রবিবার (৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধানের আকুতি জানান ইসাহাক। তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। গত তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতাও রয়েছে। বর্তমানে তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০ এর কাছাকাছি। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রায় সাত দিন আইসিইউতেও চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন ইসাহাক। তাদেরই বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরে জানতে পারেন, তার জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম।

জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে পালিত বাবা-মায়ের নাম থাকলেও জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। এ পরিচয়গত ভিন্নতায় বিভিন্ন দাফতরিক কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাকে।

সমাধানের আশায় জন্মনিবন্ধন সংশোধন ও অ্যাফিডেভিট সম্পন্ন করেছেন ইসাহাক। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা তদন্তও করেছেন। এরপরও এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি।

গত রবিবার নির্বাচন কমিশন থেকে তাকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদ সংশোধন করে জমা দিতে বলা হয়েছে। ইসাহাকের দাবি, শিক্ষাগত সনদ সংশোধনে তার আপত্তি নেই। তবে নির্ধারিত প্রক্রিয়ায় ১৫ দিনের মধ্যে সংশোধিত সনদ পাওয়া সম্ভব নয়।

তার পালিত বাবা শয্যাশায়ী, জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। নিজেও এমন অসুস্থ যে অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধন সময়সাপেক্ষ। ১৫ দিনের মধ্যে তা সম্ভব নয়।

রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে।
ইসাহাকের আবেদন, ইতোমধ্যে সম্পন্ন তদন্ত ও জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতে এনআইডি সংশোধনের জটিলতা দ্রুত নিরসন করা হোক। সংশোধিত সনদ পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাফতরিক কাজ সম্পন্ন করার আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক বলেন, আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই।

অন্যের অসহায়ত্ব তুলে ধরা এই সাংবাদিকের নিজের জীবন বাঁচানোর আকুতিতে এখন একটাই প্রশ্ন, জরুরি চিকিৎসার প্রয়োজনে প্রশাসনিক জটিলতার আইনসম্মত সমাধান কি আরও দ্রুত সম্ভব?

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আমি বাঁচতে চাই,চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত