জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তুহিন শেখ (কিশোর) নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত তুহিন শেখ তালা উপজেলার মহান্দী গ্রামের শেখ শফিকুল ইসলামের ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল ১৫ বছর।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন সকালে তালা উপজেলা সদরের একটি গ্রামের ৯ বছর বয়সী ওই শিশু তার ছোট বোনকে নিয়ে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি খেজুরবাগানে খেজুর কুড়াতে যায়। 

এ সময় তুহিন তাকে ধরে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। দুই শিশুর চিৎকারে তাদের মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা ওই দিন রাতে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তুহিনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ জুন তালা থানার উপপরিদর্শক পিণ্টু লাল দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তুহিন শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজীব রায় চৌধুরী সঞ্জয়। রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলমগীর

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তুহিন শেখ (কিশোর) নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত তুহিন শেখ তালা উপজেলার মহান্দী গ্রামের শেখ শফিকুল ইসলামের ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল ১৫ বছর।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন সকালে তালা উপজেলা সদরের একটি গ্রামের ৯ বছর বয়সী ওই শিশু তার ছোট বোনকে নিয়ে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি খেজুরবাগানে খেজুর কুড়াতে যায়। 

এ সময় তুহিন তাকে ধরে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। দুই শিশুর চিৎকারে তাদের মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা ওই দিন রাতে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তুহিনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ জুন তালা থানার উপপরিদর্শক পিণ্টু লাল দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তুহিন শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজীব রায় চৌধুরী সঞ্জয়। রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলমগীর

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত