জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে মারপিটে গ্রাম পুলিশসহ ৬জন আহত

রাণীনগরে মারপিটে গ্রাম পুলিশসহ ৬জন আহত
ছবি- প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে দ্বন্দ্ব থামাতে গিয়ে মারপিটে গ্রাম পুলিশসহ ৬জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল রাখালগাছিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

মারধরে আহতদের মধ্যে চারজনকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত গ্রাম পুলিশ রিপন হোসেন বাদি হয়ে দুপুরের দিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গ্রামপুলিশ রিপন হোসেন জানান, তার আপন চাচাতো ভাই রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম (৪০) সৌদি আরবে থাকা অবস্থায় গত ৩ থেকে ৪ মাস আগে স্ত্রীকে তালাক দেন। কিন্তু রনি ইসলাম সৌদি আরবে যাবার সময় তার স্ত্রী বিভিন্ন লোকজনের নিকট থেকে ধারের কয়েক লাখ টাকা ফেরৎ না পাওয়ায় বাড়ি ছেড়ে যাননি। 

এরই মধ্যে সোমবার রাতে রনি সৌদি আরব থেকে বাড়িতে পৌঁছে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এরই জে¦র ধরে মঙ্গলবার সকালে রনি ইসলাম তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে গেলে আবারো দ্বন্দ্ব শুরু হয়। এ সময় গ্রাম পুলিশ রিপনের মা দ্বন্দ্ব থামাতে এগিয়ে গেলে তাকে মারধর করে। 

এরপর রিপনের বাবা এগিয়ে গেলে তাকেও মারধর করে। পরে রিপন হোসেন খবর পেয়ে সেখানে ছুটে গেলে তাকেও মারধর করে তারা। এতে রিপন, তার মা এবং বাবা আহত হন। এ ঘটনায় গ্রামপুলিশ রিপন সুষ্ঠু বিচারের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে রনি ইসলাম দাবি করে বলেন, নানান অসংগতির কারনে সৌদি আরেব থাকা অবস্থায় গত ৪ মাস আগে স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু রিপন এবং রিপনের বাবা মায়ের কারনে তালাকের পরেও তার স্ত্রী বাড়ি ছেড়ে যাননি। 

সোমবার রাতে সৌদি আরব থেকে বাড়িতে এসে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলি। সকালে আবারো বাড়ি থেকে বের হয়ে যেতে বললে গ্রাম পুলিশ রিপন এবং তার বাবা মা আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে। 

এতে রনি ইসলাম, রনির মা এবং ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরও বলেন, তার মাথায় কয়েকটি এবং তার মায়ের মাথায় সেলাই রয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, রাতোয়াল গ্রামে মারপিটের ঘটনায় গ্রামপুলিশ রিপন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাণীনগরে মারপিটে গ্রাম পুলিশসহ ৬জন আহত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত