দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় মিস্টার সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিং সিয়াওজুন খনির ভেনটিলেটর সাইডে কর্মরত ছিলেন। তার পাসপোর্ট নম্বর ঊঔ৩৭৬০৯৪৭।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুই স্থানীয় শ্রমিককে সঙ্গে নিয়ে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইজে গ্যাস পরিমাপ করতে যান সিং সিয়াওজুন। একপর্যায়ে তিনি সহকর্মীদের অন্য স্থানে গ্যাস পরিমাপের কাজে পাঠিয়ে নিজে ফেইজের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, মঙ্গলবার সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হওয়ার পরও সিং সিয়াওজুন ভূ-গর্ভ থেকে ফিরে না আসায় সহকর্মীরা বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান।
পরে খনির উদ্ধারকারী দল (রেসকিউ টিম) অনুসন্ধান চালিয়ে ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে ওই চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি খনি কর্তৃপক্ষ। খনি শ্রমিকদের ধারণা, ভূ-গর্ভে অক্সিজেনের স্বল্পতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের প্রধান কার্যালয় ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কনসোর্টিয়াম তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য আবেদন পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন