জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বেলাবোতে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি- প্রতিনিধি

"নতুন আলোর প্রত্যয়ে, মানবতার কল্যাণে "এই স্লোগান কে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন 'নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশন'।

১০ নভেম্বর দুপুরে উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে " নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশন" এর আয়োজনে ক্রীড়া উন্নয়নে বাজনাবো ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আজিজুর রহমান নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলুয়ার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার'সহ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি এবং মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, বল,গ্লাভস, রেকেট ব্যাট,নেট, কক বক্স,ভলি বল,নেট পাম্পার বিভিন্ন প্রকার খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।

নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতেও এ ধরনের সামাজিক ও যুব-উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বেলাবোতে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

"নতুন আলোর প্রত্যয়ে, মানবতার কল্যাণে "এই স্লোগান কে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন 'নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশন'।

১০ নভেম্বর দুপুরে উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে " নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশন" এর আয়োজনে ক্রীড়া উন্নয়নে বাজনাবো ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আজিজুর রহমান নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলুয়ার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার'সহ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি এবং মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, বল,গ্লাভস, রেকেট ব্যাট,নেট, কক বক্স,ভলি বল,নেট পাম্পার বিভিন্ন প্রকার খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।

নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতেও এ ধরনের সামাজিক ও যুব-উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত