জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দেড় লক্ষাধিক টাকার

বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে ফসল ধ্বংসের অভিযোগ

ছবি- প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে চলে আসা জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ভুটাক্ষেতে ক্ষতিকারক ঔষধ স্প্রে করে সম্পূর্ণ ফসল পুড়িয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। 

এই ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতির অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক মোঃ মাহফিজার রহমান।  

​ঘটনাটি ঘটেছে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁচাবাড়ী কুটিপাড়া এলাকায়।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কৃষক মোঃ মাহফিজার রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিবাদীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বাড়ি ও বিবাদীদের জমি পাশাপাশি হওয়ায় বিবাদীরা প্রায়ই তাকে ভয়ভীতি প্রদর্শন এবং জমির ফসল নষ্ট করার হুমকি দিয়ে আসছিলেন।  

​এরই ধারাবাহিকতায়, গত ০২ নভেম্বর সোমবার বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে বিবাদীরা তাকে সরাসরি হুমকি দেন। পরবর্তীতে গত ০৯ নভেম্বর সোমবার বিকেল ৫:৩০ মিনিট থেকে ১০ নভেম্বর মঙ্গলবার সকাল  এই কয়েক ঘণ্টার ব্যবধানে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে অনধিকার প্রবেশ করে মেশিনের সাহায্যে ভুটাক্ষেতে আগাছানাশক ঔষধ স্প্রে করেন।  

​গতকাল ১০ নভেম্বর মঙ্গলবার  সকালে কৃষক মাহফিজার রহমান তার জমিতে গিয়ে দেখতে পান, ভুটাগাছগুলো বিবর্ণ হয়ে শুকিয়ে ও পচে মারা যাচ্ছে। ঘটনার দিন সকালে সাক্ষীদের উপস্থিতিতে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হয়। 

স্থানীয় মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাইদুল ইসলামসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান যে, অভিযুক্তরা নিজেরাই কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করার কথা স্বীকার করেছেন এবং প্রতিবাদ করলে ভুক্তভোগীকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন।  

​অভিযুক্ত ব্যাক্তিরা হলেন, মিলন মিয়া (৩৪), মোঃ শওকত মিয়া (৪৮), মোঃ এমদাদুল হক (৩৭), মোঃ জাহাঙ্গীর বাতেন (৫৬), মোঃ বেলাল (৫৩), মোঃ সিয়াম (২০), মোঃ সাইয়ান সহ অজ্ঞাতনামা সন্দেহ ভাজন আরও ৪/৫ জন রয়েছে।  

​ভুক্তভোগী কৃষক মোঃ মাহফিজার রহমান সাংবাদিকদের জানান, এই বর্বরোচিত ঘটনায় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তিনি দেরিতে হলেও বদরগঞ্জ থানায় এসে আইনগত সহায়তার জন্য অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন। 

এবিষয়ে প্রধান অভিযুক্ত মিলন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই, তাই তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

​এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে ফসল ধ্বংসের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত