জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

হাজীগঞ্জে তেল কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে জরিমানা

ছবি- প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে হাজীগঞ্জের দেবপুর বাজার, কৈয়ারপুল, ধেররা ও বলাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে এইচ.বি. সি এন জি অ্যান্ড ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে সিদরাত ফুয়েল স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।জরিমানার অর্থ প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

অভিযানের পাশাপাশি আশপাশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ,অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হাজীগঞ্জে তেল কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত