বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জয়পুরহাট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদের (ঙ) ধারা মোতাবেক এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নবগঠিত জেলা কমিটির পক্ষ থেকে জয়পুরহাট জেলা প্রশাসকের প্রতিনিধি ও এনডিসি তানভীরউল আলমের কাছে কমিটি অনুমোদনসংক্রান্ত কাগজপত্রসহ একটি স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উত্তরাঞ্চল ফোরামের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির রাজশাহী বিভাগীয় সংগঠক আব্বাস আলী।
নবগঠিত জয়পুরহাট জেলা কমিটি সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে। কমিটির অন্যতম দায়িত্ব হবে সরকার ঘোষিত নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে জেলেদের সচেতন করা এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার আদায়ে কাজ করা।
এ ছাড়া মৎস্যজীবী ও জেলেদের জীবনমান উন্নয়ন, নদ-নদী, খাল-বিল ও জলাশয় সংরক্ষণ এবং সংস্কারে সরকারকে সহযোগিতা করা এবং দেশি প্রজাতির ও চাষকৃত মাছের উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রকৃত জেলেদের যাচাই-বাছাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা এবং দরিদ্র জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টনে সহযোগিতা করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে রাজশাহী বিভাগীয় সংগঠক আব্বাস আলী বলেন, দেশের ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলেরা দিন এনে দিন খেয়ে জীবিকা নির্বাহ করেন। অথচ প্রকৃত মৎস্যজীবীদের সরকারি খাস জলাশয় বরাদ্দ না দিয়ে একটি কুচক্রী মহলকে বরাদ্দ দেওয়ার কারণে তাঁরা বঞ্চিত হচ্ছেন।
আমরা চাই, নবগঠিত জেলা কমিটির মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের চিহ্নিত করে তাঁদের অনুকূলে সরকারি খাস জলাশয় বরাদ্দের ব্যবস্থা করা হোক। এতে তাঁরা মাছ চাষ ও আহরণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ২০০২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জাতীয় স্বর্ণপদক অর্জন করে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন