জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

‎পাঁচবিবি পৌরসভায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় বসবাসরত জনসাধারণের জন্য ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন করা হয়েছে।

‎১০ নভেম্বর মঙ্গলবার বিকালে পৌরসভার প্রশাসকের কার্যালয়ে এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাশপিয়া তাসরিন।

‎‎এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তারসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড জরিপ কাজে নিয়োজিত সুপারভাইজারগণ।

‎‎ফ্যামিলি কার্ড প্রকল্পটি বিএনপির চেয়ারম্যান  প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১'দফা কর্মসূচির মধ্যে একটি উল্লেখযোগ্য এজেন্ডা।

‎সমাজের যারা প্রকৃতপক্ষে কার্ড পাওয়ার যোগ্য, তারাই যেন পায় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই যেন একাজে অনিয়ম প্রবেশ করতে না পারে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‎পাঁচবিবি পৌরসভায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় বসবাসরত জনসাধারণের জন্য ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন করা হয়েছে।

‎১০ নভেম্বর মঙ্গলবার বিকালে পৌরসভার প্রশাসকের কার্যালয়ে এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাশপিয়া তাসরিন।

‎‎এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তারসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড জরিপ কাজে নিয়োজিত সুপারভাইজারগণ।

‎‎ফ্যামিলি কার্ড প্রকল্পটি বিএনপির চেয়ারম্যান  প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১'দফা কর্মসূচির মধ্যে একটি উল্লেখযোগ্য এজেন্ডা।

‎সমাজের যারা প্রকৃতপক্ষে কার্ড পাওয়ার যোগ্য, তারাই যেন পায় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই যেন একাজে অনিয়ম প্রবেশ করতে না পারে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত