জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ার নয়ন হেরিটেজ পার্কে প্রশাসনের অভিযান,জরিমানা

ছবি : প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া গোবিন্দপুর ইউনিয়নে আমষট্ট এলাকায় নয়ন হেরিটেজ পার্কে অসামাজিক ও অশালীন কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় সোমবার(৮নভেম্বর) ছাত্র-জনতার প্রতিবাদ ও ক্ষোভের মুখে অবশেষে তৎপর হয়েছে প্রশাসন। 

মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের পরদিন মঙ্গলবার (৯ নভেম্বর) পার্কটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে হোটেল, রেস্টুরেন্ট ও পার্ক পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই সঙ্গে ভবিষ্যতে অনুমোদনহীন কোনো কার্যক্রম পরিচালনা না করা এবং পার্কে কোনো ধরনের অশালীন বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না করার বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। এ সময় তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পার্ক কর্তৃপক্ষকে সতর্ক করেন।

এদিকে ছাত্র-জনতার সচেতনমূলক প্রতিবাদ এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় সুস্থ, নিরাপদ ও শালীন পরিবেশ বজায় থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ার নয়ন হেরিটেজ পার্কে প্রশাসনের অভিযান,জরিমানা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া গোবিন্দপুর ইউনিয়নে আমষট্ট এলাকায় নয়ন হেরিটেজ পার্কে অসামাজিক ও অশালীন কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় সোমবার(৮নভেম্বর) ছাত্র-জনতার প্রতিবাদ ও ক্ষোভের মুখে অবশেষে তৎপর হয়েছে প্রশাসন। 

মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের পরদিন মঙ্গলবার (৯ নভেম্বর) পার্কটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে হোটেল, রেস্টুরেন্ট ও পার্ক পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই সঙ্গে ভবিষ্যতে অনুমোদনহীন কোনো কার্যক্রম পরিচালনা না করা এবং পার্কে কোনো ধরনের অশালীন বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না করার বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। এ সময় তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পার্ক কর্তৃপক্ষকে সতর্ক করেন।

এদিকে ছাত্র-জনতার সচেতনমূলক প্রতিবাদ এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় সুস্থ, নিরাপদ ও শালীন পরিবেশ বজায় থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত