জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব,ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম

ছবি : প্রতিনিধি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের পুরাতন সাতক্ষীরা শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর ইসকন মন্দিরে দিনব্যাপী এ আয়োজনে হাজারো ভক্তের সমাগম ঘটে।

সকালে হরিনাম সংকীর্তন ও ভজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে সমবেত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করেন।

অন্নকূট মহোৎসবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে নানা ধরনের নিরামিষ খাবার, ফলমূল ও মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। বৈষ্ণবীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলাকে স্মরণ করে এ পূজা ও উৎসব পালন করা হয়। 

প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুসারে, প্রবল বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসী ও গবাদিপশুকে রক্ষায় শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেই স্মরণে ভক্তরা নানা পদ রান্না করে ভোগ নিবেদন করেন এবং পরে তা মহাপ্রসাদ হিসেবে বিতরণ করেন।

মন্দিরের অধ্যক্ষ পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারীর সার্বিক দিকনির্দেশনায় উৎসবের আয়োজন সম্পন্ন হয়। আয়োজন সফল করতে মন্দিরের ভক্তরা পূজার প্রস্তুতি, ভোগ রান্না, অতিথি সেবা, প্রসাদ বিতরণ ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। এ সময় জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় অন্নকূট মহোৎসব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব,ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের পুরাতন সাতক্ষীরা শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর ইসকন মন্দিরে দিনব্যাপী এ আয়োজনে হাজারো ভক্তের সমাগম ঘটে।

সকালে হরিনাম সংকীর্তন ও ভজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে সমবেত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করেন।

অন্নকূট মহোৎসবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে নানা ধরনের নিরামিষ খাবার, ফলমূল ও মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। বৈষ্ণবীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলাকে স্মরণ করে এ পূজা ও উৎসব পালন করা হয়। 

প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুসারে, প্রবল বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসী ও গবাদিপশুকে রক্ষায় শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেই স্মরণে ভক্তরা নানা পদ রান্না করে ভোগ নিবেদন করেন এবং পরে তা মহাপ্রসাদ হিসেবে বিতরণ করেন।

মন্দিরের অধ্যক্ষ পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারীর সার্বিক দিকনির্দেশনায় উৎসবের আয়োজন সম্পন্ন হয়। আয়োজন সফল করতে মন্দিরের ভক্তরা পূজার প্রস্তুতি, ভোগ রান্না, অতিথি সেবা, প্রসাদ বিতরণ ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। এ সময় জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় অন্নকূট মহোৎসব।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত