হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামে হাঁস-মুরগি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কাটাইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম ওই গ্রামের মৃত ছক্বদর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হাঁস-মুরগি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের সজল মিয়া ও মইনুল ইসলামের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় সূত্রের দাবি, এ সময় সজল মিয়ার হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মইনুল ইসলাম।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মইনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিল।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন