বগুড়ার দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ২৩তম দিন দামোদর উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০নভেম্বর) সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে দামোদর উৎসব উপলক্ষে বিশেষ সংকীর্তন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিনের মহাপ্রসাদের সম্পূর্ণ আয়োজন করেন দুপচাঁচিয়ার সাবেক পৌর মেয়র ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
উৎসবের এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি বাবু দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্য ও স্থানীয় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় এই মহামিলনে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংকীর্তন শেষে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন