খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নর্থ খুলনা কলেজে উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আজ ১১ নভেম্বর সকাল ১০টার দিকে অভ্যন্তরীণ ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোঃ মনিরুল হক (মন্টু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর এর মহাপরিচালক শিকদার রাশেদ কামাল।
প্রধান অতিথির বক্তৃতায় শিকদার রাশেদ কামাল বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিরু মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারিরীক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুনাবলী, পারষ্পারিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব তৈরী করে।
তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা, ক্রীড়াঙ্গণের বিকাশ তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরণের আয়োজনের কোনো বিকল্প নেই। তিনি, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহণের আহবান জানান।
প্রভাষক অনির্বান রায়ের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক যথাক্রমে সিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, অনীমা বিশ্বাস, স্নাধন কুমার সাহা ও মোঃ সফিকুর রহমান, প্রভাষক যথাক্রমে এস এম শফিউল্লাহ বিপ্লব, শেখ মোঃ ফরিদ উদ্দিন, দেবাশীষ কুমার দাস ও মোলা শরীফুল ইসলাম এবং শরীরচর্চা শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন