জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিএম স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে অভিভাবকদের সচেনতার বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি বিএম স্কুল এন্ড  কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরীর আয়োজন ও সার্বিক তত্বাবধানে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণ ও অভিভাবক সমাবেশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএম কলেজের সভাপতি রোমানা রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

এ সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহীদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, গত ৪ আগস্টের আন্দোলনে শহীদ  বিএম কলেজের শিক্ষার্থী  বিশালের বাবা মজিদুল সরকার, মা বুলবুলি খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ২০২৫ সালের একাদশ শ্রেণির ছাত্র/ছাত্রী ও প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।

শেষে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন। প্রধান অতিথি শহীদ বিশালের স্মরনে কলেজের নতুন ভবনের শহীদ বিশাল একাডেমিক ভবন নামে নাম করণের ঘোষণা করেন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিএম স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে অভিভাবকদের সচেনতার বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি বিএম স্কুল এন্ড  কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরীর আয়োজন ও সার্বিক তত্বাবধানে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণ ও অভিভাবক সমাবেশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএম কলেজের সভাপতি রোমানা রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

এ সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহীদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, গত ৪ আগস্টের আন্দোলনে শহীদ  বিএম কলেজের শিক্ষার্থী  বিশালের বাবা মজিদুল সরকার, মা বুলবুলি খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ২০২৫ সালের একাদশ শ্রেণির ছাত্র/ছাত্রী ও প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।

শেষে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন। প্রধান অতিথি শহীদ বিশালের স্মরনে কলেজের নতুন ভবনের শহীদ বিশাল একাডেমিক ভবন নামে নাম করণের ঘোষণা করেন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত