জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আবারও বাড়ছে সয়াবিন ও পাম তেলের দাম

আবারও বাড়ছে সয়াবিন ও পাম তেলের দাম
ছবি- প্রতীকী

সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোলা ও বোতলজাত তেলের দাম কতটা বাড়ানো হয়েছে, তা পরে ব্যবসায়ীরা জানাবে।

দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় প্রতি লিটারে ১০ টাকা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, “ব্যবসায়ীদের প্রস্তাব আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি পর্যালোচনা করে সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম প্রতি ব্যারেল ১,২০০ ডলার ছুঁয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১৮-২০ শতাংশ বেড়েছে। পাম তেলেরও দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে।

এর আগে ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৮৯ টাকা এবং পাম তেলের ১৬৯ টাকা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আবারও বাড়ছে সয়াবিন ও পাম তেলের দাম

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোলা ও বোতলজাত তেলের দাম কতটা বাড়ানো হয়েছে, তা পরে ব্যবসায়ীরা জানাবে।

দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় প্রতি লিটারে ১০ টাকা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, “ব্যবসায়ীদের প্রস্তাব আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি পর্যালোচনা করে সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম প্রতি ব্যারেল ১,২০০ ডলার ছুঁয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১৮-২০ শতাংশ বেড়েছে। পাম তেলেরও দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে।

এর আগে ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৮৯ টাকা এবং পাম তেলের ১৬৯ টাকা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত