জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

গোয়ালন্দে দুই বাইকের সংঘর্ষ, রক্তের ফেরিওয়ালা নিহত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

রাজবাড়ীর গোয়ালন্দে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিয়মিত রক্তের ফেরিওয়ালা মো. আরাফাত মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপঁচা গ্রামের কালাম মোল্লার ছেলে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ও নিয়মিত রক্তদাতা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, 

সোমবার রাত ১১টার দিকে আরাফাত মোটরসাইকেল যোগে উপজেলার মাখন রায়ের পাড়া এলাকায় নতুন ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি এপাচি ফোরভি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হলে আরাফাতের মাথা ও দেহ নতুন ব্রিজের রেলিং এর সাথে সজোড়ে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে, পরে সেখানে তার অবস্থার আরো অবনতি হলে, তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসাপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় তার মরদেহ ফ্রিজিং গাড়িতে নিজ বাড়িতে আনা হয়। পরে বিকাল ৩টার দিকে বাড়ির পাশে পূর্ব তেনাপঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গোয়ালন্দে দুই বাইকের সংঘর্ষ, রক্তের ফেরিওয়ালা নিহত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিয়মিত রক্তের ফেরিওয়ালা মো. আরাফাত মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপঁচা গ্রামের কালাম মোল্লার ছেলে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ও নিয়মিত রক্তদাতা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, 

সোমবার রাত ১১টার দিকে আরাফাত মোটরসাইকেল যোগে উপজেলার মাখন রায়ের পাড়া এলাকায় নতুন ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি এপাচি ফোরভি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হলে আরাফাতের মাথা ও দেহ নতুন ব্রিজের রেলিং এর সাথে সজোড়ে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে, পরে সেখানে তার অবস্থার আরো অবনতি হলে, তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসাপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় তার মরদেহ ফ্রিজিং গাড়িতে নিজ বাড়িতে আনা হয়। পরে বিকাল ৩টার দিকে বাড়ির পাশে পূর্ব তেনাপঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত