জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবি কয়া সীমান্তে মাদক সহ মহিলা আটক

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহ্নিত মাদক সম্রাট খোরশেদ হোসেনের বাড়ি তল্লাশি করে মাদক ও মাদক ব্যবসার টাকা উদ্ধার করা হয়েছে। এসময় অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে খোরশেদ সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী খোরশেদের বাড়ি তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ৭ বোতল, ফেয়ারডিল ৫৪ বোতল ও মাদক বিক্রয়ের সাড়ে ৩০'হাজার টাকা উদ্ধার করা হয়। অবৈধভাবে বাড়িতে মাদক রাখার অপরাধে এসময় খোরশেদের স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) আটক করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শাকিল আহম্মেদ বলেন, গতকাল শনিবার পাঁচবিবির কয়া গ্রামের খোরশেদের বাড়ি অভিযান চালিয়ে মাদক সহ ফিরোজা নামের এক মহিলাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাঁচবিবি কয়া সীমান্তে মাদক সহ মহিলা আটক

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহ্নিত মাদক সম্রাট খোরশেদ হোসেনের বাড়ি তল্লাশি করে মাদক ও মাদক ব্যবসার টাকা উদ্ধার করা হয়েছে। এসময় অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে খোরশেদ সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী খোরশেদের বাড়ি তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ৭ বোতল, ফেয়ারডিল ৫৪ বোতল ও মাদক বিক্রয়ের সাড়ে ৩০'হাজার টাকা উদ্ধার করা হয়। অবৈধভাবে বাড়িতে মাদক রাখার অপরাধে এসময় খোরশেদের স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) আটক করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শাকিল আহম্মেদ বলেন, গতকাল শনিবার পাঁচবিবির কয়া গ্রামের খোরশেদের বাড়ি অভিযান চালিয়ে মাদক সহ ফিরোজা নামের এক মহিলাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত