জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

চোলাই

মদ তৈরির অভিযোগে সাঁওতাল নারীর কারাদণ্ড

মদ তৈরির অভিযোগে সাঁওতাল নারীর কারাদণ্ড
ছবি- প্রতীকী

চোলাই মদ তৈরি ও সংরক্ষণের অভিযোগে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক সাঁওতাল নারীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পুলিশ রবিবার (২৮ সেপ্টেম্বর) ওই নারীকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, চোলাই মদ তৈরির গোপন সংবাদের ভিত্তিতে তিনি শনিবার বিকেলে উপজেলার ঘোড়াপাথার গ্রামে অভিযান চালান। এসময় ১০ লিটার চোলাই মদসহ মৃত: গণেশ মুর্মুর স্ত্রী আগস্তিনা হেমরমকে (৪২) আটক করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের ওই নারী ঘোড়াপাথার নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও সংরক্ষণ করে আসছিলেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত নারীকে রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মদ তৈরির অভিযোগে সাঁওতাল নারীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চোলাই মদ তৈরি ও সংরক্ষণের অভিযোগে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক সাঁওতাল নারীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পুলিশ রবিবার (২৮ সেপ্টেম্বর) ওই নারীকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, চোলাই মদ তৈরির গোপন সংবাদের ভিত্তিতে তিনি শনিবার বিকেলে উপজেলার ঘোড়াপাথার গ্রামে অভিযান চালান। এসময় ১০ লিটার চোলাই মদসহ মৃত: গণেশ মুর্মুর স্ত্রী আগস্তিনা হেমরমকে (৪২) আটক করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের ওই নারী ঘোড়াপাথার নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও সংরক্ষণ করে আসছিলেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত নারীকে রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত