জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণে গণজমায়েত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম দূর্নিতিসহ বিভিন্ন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে সিও অফিস বাসষ্ট্যান্ড চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হয়। 

উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও জামায়াত নেতা উমর ফারুকের সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাশার, দুপচাঁচিয়া আদমদীঘি জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আলম, উপজেলা হেফাজত ইসলাম এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলার ইউনূছ আলী মহলদার মানিক, আবু বক্কর ছিদ্দিক সহ প্রমূখ। 

বক্তারা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারকে আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নেয়ার আল্টিমেটাম দেয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন। গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে হাসপাতালের প্রধান ফটকের সামনে যায় এবং ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা মূল ফটকের সামনে উত্তেজিত হয়ে তার অপসারণের দাবিতে  বিভিন্ন স্লোগান দেয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণে গণজমায়েত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম দূর্নিতিসহ বিভিন্ন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে সিও অফিস বাসষ্ট্যান্ড চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হয়। 

উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও জামায়াত নেতা উমর ফারুকের সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাশার, দুপচাঁচিয়া আদমদীঘি জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আলম, উপজেলা হেফাজত ইসলাম এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলার ইউনূছ আলী মহলদার মানিক, আবু বক্কর ছিদ্দিক সহ প্রমূখ। 

বক্তারা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারকে আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নেয়ার আল্টিমেটাম দেয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন। গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে হাসপাতালের প্রধান ফটকের সামনে যায় এবং ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা মূল ফটকের সামনে উত্তেজিত হয়ে তার অপসারণের দাবিতে  বিভিন্ন স্লোগান দেয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত