জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিনা দোষে ১৪ দিন কারাবন্দি বদলগাছীর দেলোয়ার

ছবি- দৈনিক জয়পুরবার্তা

শুধু একটি ভুয়া মেডিকেল রিপোর্ট। আর তাতেই থেমে গেলো একটি খেটে খাওয়া মানুষের জীবনের স্বাভাবিক গতি। আদালতের বারান্দা আর কারাগারের দেয়ালে বন্দি হয়ে গেল ১৪টি দিন।  যেগুলো তার জীবনের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। নওগাঁর বদলগাছীর আদিত্যপুর গ্রামের ভ্যানচালক দেলোয়ার হোসেন (৪৫) আজও বুঝে উঠতে পারেননি, ঠিক কোন অপরাধে তাকে এমন নির্মম পরিণতি ভোগ করতে হলো।

জমিজমার বিরোধ, আর তাতেই জীবনের সর্বনাশ:

২০২৪ সালের ২৪জুলাই প্রতিদিনের মতোই সেদিনও জীবনযুদ্ধের চাকা ঘুরাতে বেরিয়েছিলেন দেলোয়ার। তবে গ্রামের জমিজমা নিয়ে পুরনো এক বিরোধে জড়িয়ে পড়েন প্রতিবেশী মোজাফ্ফর হোসেন ও তার ভাই আব্দুর রহমানের সঙ্গে। তর্কবিতর্ক থেকে ধাক্কাধাক্কিতে গড়ায় পরিস্থিতি, তবে কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

কিন্তু নাটকীয় মোড় নেয় ঘটনার পরদিন। মোজাফ্ফর ও আব্দুর রহমান হাসপাতালে গিয়ে সাজিয়ে নেন এক ভয়ঙ্কর গল্প। বানিয়ে ফেলেন এমন এক মেডিকেল রিপোর্ট।  যাতে লেখা হয়, একজনের হাত এবংআরেকজনের পা ভেঙে গেছে! সেই রিপোর্টকে হাতিয়ার করে আদালতে মামলা করেন দেলোয়ারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

মিথ্যার বলি দেলোয়ার, ১৪ দিনের কারাবাস:

অপরাধ প্রমাণের আগেই যেন সাজা ভোগ করতে হয় দেলোয়ারকে। হাজিরা দিতে গিয়ে আদালত থেকে পাঠিয়ে দেওয়া হয় কারাগারে টানা ১৪ দিনের জন্য। সেই দিনগুলো যেন নরকের মতোই কেটেছে দেলোয়ারের জীবনে। চোখের জল ফেলে তিনি বলেন, “আমি কোনো অন্যায় করিনি। বিনা দোষে জেলে ছিলাম। চলতি বছরের ২৩জুলাই থেকে ৬আগষ্ট পর্যন্ত জেলে কাটাতে হয়েছে। ঘটনার এক বছর পর আমার জীবনে এমন দৃর্বিষহ ঘটনা ঘটে যায়।

আমার বৃদ্ধা মা তখন ঘরে একা ছিলেন। কীভাবে যে কেটেছে সেই সময়টা, তা আল্লাহই জানেন।”

সাজানো পরিকল্পনা নাটক করা হয়:  

ঘটনার সত্যতা যাচাই করতে অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিকদের হাতে আসে দুটি ভিডিও ফুটেজ। একটিতে দেখা যায়, 'পা ভাঙা' মোজাফ্ফর দিব্যি সাইকেল চালাচ্ছেন। অন্যটিতে 'হাত ভাঙা' আব্দুর রহমান কোদাল দিয়ে জমিতে কাজ করছেন।

গ্রামের বাসিন্দা আবু বক্কর, বাবু, রেজাউল সহ অনেকে বলেন, যাদের বলা হচ্ছে হাত-পা ভাঙা, তারা নিজেরাই মাঠে কাজ করছে। এমন নির্লজ্জ মিথ্যাচার আমরা আগে দেখিনি।

ভুয়া রিপোর্টের উৎস কোথায়: 

ঘটনার পেছনে রয়েছে এক প্রশ্ন ভুয়া মেডিকেল রিপোর্ট এলো কোথা থেকে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে  জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত আরএমও রায়হানুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অফ-ক্যামেরায় জানান, ডিজিটাল পদ্ধতিতে ভুয়া রিপোর্ট দেওয়ার সুযোগ নেই।

আইন কী বলে: 

নওগাঁ জর্জ কোর্টের আইনজীবী কাজী আতিকুর রহমান রিপন বলেন, “আইনের উদ্দেশ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু যখন আইনকে অস্ত্র বানিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হয়, তখন সেটা মানবাধিকার লঙ্ঘনের শামিল।” তিনি আরও জানান, ফৌজদারি কার্যবিধির ধারা ২১১ অনুযায়ী, মিথ্যা মামলার দায়ে দায়ী ব্যক্তিকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায়।

পুলিশ প্রশাসন বলছে :  বদলগাছী থানার ওসি আনিছুর রহমান বলেন, “ঘটনার সময় আমি থানায় কর্মরত ছিলাম না। তবে যদি ঘটনা সত্যি হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক।  তদন্ত কর্মকর্তা নিহার চন্দ্র, যিনি বর্তমানে র‍্যাবে কর্মরত, বলেন, মেডিকেল রিপোর্টের বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই। তবে আমি জানি, মোজাফ্ফর সুবিধার লোক নয়।

একটি জীবন, একটি কান্না, একটি প্রশ্ন:  দেলোয়ার হোসেনের চোখে এখনো কান্না জমে থাকে। তিনি আজও ন্যায়বিচারের আশায় দিন গুনছেন। বলছেন, আমি চাই সত্য উন্মোচিত হোক। যারা মিথ্যা অভিযোগ দিয়েছে, তারা যেন বিচার পায়।

সচেতন মহলের আহ্বান: আইন প্রয়োগ হোক সঠিকভাবে: সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা বলছেন, একটি ভুয়া রিপোর্ট আর মিথ্যা মামলায় একটি মানুষকে এভাবে জেলে পাঠানো অমানবিক। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে। আইনের অপব্যবহারকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এখন প্রশ্ন একটাই  দেলোয়ারের মতো আর কত দেলোয়ারকে এভাবে বিনা অপরাধে জেল খাটতে হবে? সমাজ, রাষ্ট্র ও আইন  কার কাছে এর জবাব চাইবে এই মানুষগুলো।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিনা দোষে ১৪ দিন কারাবন্দি বদলগাছীর দেলোয়ার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত