জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনালে তালুচ চ্যাম্পিয়ন

গতকাল সোমবার বিকালে দুপচাঁচিয়া উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলায় তালুচ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। 

উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ফুটবল খেলায় তালোড়া আলতাফ আলী  উচ্চ বিদ্যালয় বনাম তালুচ উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পাড়ায় খেলা দুটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে তালুচ উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে চ্যাম্পিয়ান হয়। খেলাটি পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক আজিজুল হক তাকে সহযোগিতা করেন, ইদ্রিস আলী ও তবিবর রহমান। 

খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, তালোড়া ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম টুটুল সহ প্রমুখ। পরে ফুটবল খেলাসহ কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি মোট ৬২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা  ৪টি ভ্যানুতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনালে তালুচ চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

গতকাল সোমবার বিকালে দুপচাঁচিয়া উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলায় তালুচ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। 

উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ফুটবল খেলায় তালোড়া আলতাফ আলী  উচ্চ বিদ্যালয় বনাম তালুচ উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পাড়ায় খেলা দুটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে তালুচ উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে চ্যাম্পিয়ান হয়। খেলাটি পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক আজিজুল হক তাকে সহযোগিতা করেন, ইদ্রিস আলী ও তবিবর রহমান। 

খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, তালোড়া ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম টুটুল সহ প্রমুখ। পরে ফুটবল খেলাসহ কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি মোট ৬২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা  ৪টি ভ্যানুতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত