জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে জামায়াতের কর্মশালা অনুষ্ঠিত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উপজেলার সকল ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৭ টায় জামায়াতের কার্যালয়ে ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ প্রমুখ। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,  প্রচার মিডিয়া ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন সুইট, বাইতুল মাল সেক্রেটারি হাবিবুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি রিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওয়ালিউল্লাহসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।

কর্মশালায় বক্তরা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। 

তারা আরো বলেন, জনগণ এবার জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। দেশের জনগণ মনে করেন একমাত্র জামায়াতই পারে সুখী, সমৃদ্ধ , ন্যায় ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে। কারণ দেশের জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে। সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে জামায়াতের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উপজেলার সকল ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৭ টায় জামায়াতের কার্যালয়ে ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ প্রমুখ। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,  প্রচার মিডিয়া ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন সুইট, বাইতুল মাল সেক্রেটারি হাবিবুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি রিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওয়ালিউল্লাহসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।

কর্মশালায় বক্তরা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। 

তারা আরো বলেন, জনগণ এবার জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। দেশের জনগণ মনে করেন একমাত্র জামায়াতই পারে সুখী, সমৃদ্ধ , ন্যায় ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে। কারণ দেশের জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে। সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত