জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

ছবি- দৈনিক জয়পুরবার্তা

নওগাঁর আত্রাইয়ে  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা  প্রদান করা হয়েছে। বুধবার (১ আগষ্ট) উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৬ আসনে মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে উপজেলায় অনুষ্ঠিত ৫১টি মন্দির পরিদর্শন করা হয়। 

পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে রেজু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করবে। সে রূপরেখার অংশীদার হবেন আপনারাও।

তিনি আরও বলেন, “আপনাদের উৎসব নির্বিগ্নে পালন নিশ্চিত করতে আমরা পাশে আছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমাকে জানাবেন কাউকে ছাড় দেওয়া হবে না। পূজা উদযাপন কমিটি বিএনপির  এ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা আন্তরিকভাবে গ্রহণ করেন। পাঁচুপুর  মন্দির কমিটির সভাপতি জানান, “সবার সহযোগিতায় আমরা উৎসব সুন্দরভাবে পালন করছি। সকলের এমন সহমর্মিতা আমাদের উৎসাহিত করে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাকিদার,  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নিয়ামত আলী বাবু, যুব দলের সিনিয়র আহবায়ক খোরশেদ আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  পরিদর্শনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি সব সময় পাশে ছিল এবং থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আত্রাইয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

নওগাঁর আত্রাইয়ে  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা  প্রদান করা হয়েছে। বুধবার (১ আগষ্ট) উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৬ আসনে মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে উপজেলায় অনুষ্ঠিত ৫১টি মন্দির পরিদর্শন করা হয়। 

পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে রেজু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করবে। সে রূপরেখার অংশীদার হবেন আপনারাও।

তিনি আরও বলেন, “আপনাদের উৎসব নির্বিগ্নে পালন নিশ্চিত করতে আমরা পাশে আছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমাকে জানাবেন কাউকে ছাড় দেওয়া হবে না। পূজা উদযাপন কমিটি বিএনপির  এ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা আন্তরিকভাবে গ্রহণ করেন। পাঁচুপুর  মন্দির কমিটির সভাপতি জানান, “সবার সহযোগিতায় আমরা উৎসব সুন্দরভাবে পালন করছি। সকলের এমন সহমর্মিতা আমাদের উৎসাহিত করে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাকিদার,  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নিয়ামত আলী বাবু, যুব দলের সিনিয়র আহবায়ক খোরশেদ আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  পরিদর্শনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি সব সময় পাশে ছিল এবং থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত