জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নদীজল বাড়ছে, আগামী তিনদিনে প্লাবনের সম্ভাবনা

ফাইল ছবি

আগামী তিন দিন দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে অন্তত পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে প্রকাশিত এক পূর্বাভাসে বলা হয়েছে, ৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের সংলগ্ন রাজ্যগুলোতে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বেড়েছে, ধরলা নদীর পানি কিছুটা কমেছে এবং দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিনদিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। ফলে লালমনিরহাট ও নীলফামারীর নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।

এদিকে, ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আর কংস নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিনদিন এই নদীগুলোর পানি সমতলও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চলগুলোতেও পানি প্রবেশের সম্ভাবনা রয়েছে।

রংপুর ও রাজশাহী অঞ্চলে করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা ও টাঙ্গন নদীর পানি সমতল বেড়েছে, তবে আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানি কমেছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতল দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় বর্তমানে স্বাভাবিকের চেয়ে উচ্চতর জোয়ার প্রবাহিত হচ্ছে। এই অবস্থা আগামী একদিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নদীজল বাড়ছে, আগামী তিনদিনে প্লাবনের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত